Sunday, August 25, 2019

মাথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদরাসা আসন্ন শতবর্ষ পূর্তি উদযাপন


সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী মাথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ১৯২১খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে গৌরব, ঐতিহ্য ও সুনামের ৯৯ বছর ইতিমধ্যে অতিক্রম করেছে। চলছে শততম বৎসর। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের পথচলায় অনেক গুণীজনের স্মৃতি ও ঘাম জড়িয়ে আছে। হাজার হাজার কুরআনের পাখি গড়ার কারখানার সাথে জড়িত আছে স্বনামধন্য হুফফাজে কিরামগণের স্মৃতি।
আমরা আশাবাদী আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে জারি রাখবেন। (আমিন)।
ইতিমধ্যে ধারাবাহিক ভাবে চলছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির শতবর্ষ পূর্তি উদযাপন প্রস্তুতি। নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
গৌরবোজ্জ্বল শতবর্ষ পূর্তি উদযাপন সফল ও স্বার্থক করতে সর্বসাধারণের অংশগ্রহণই পাথেয় হিসেবে কাজ করবে বলে আমরা আশাবাদী।
আসুন, আমি, আপনি, আমরা সবাই এই অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করি এবং ১০০বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখি।


No comments:

Post a Comment